বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন

সংগৃহীত ছবি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম। ২২ জানুয়ারি বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই। ফাউন্ডেশনের গতি বাড়াতে এর গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব নেবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও হিসেবে দায়িত্বে রয়েছেন।

ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে ‘গভর্ণিং বডি’ কাজ করবে, যার মধ্যে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি) রয়েছেন। এছাড়া, ‘সাধারণ সম্পাদক’ পদটি এখন আর নেই।

ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা প্রদান শুরু করে ১ অক্টোবর এবং অফিস কার্যক্রম শুরু হয় ১৫ অক্টোবর। সারজিস ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন এই দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তিনি সাইনিং অথোরিটি হস্তান্তর করে অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন।

সারজিস জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন ৮২৬টি শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে, পাশাপাশি প্রায় ১১ হাজার ভেরিফাইড আহতদের মধ্যে ২ হাজার আহতকে আর্থিক সহায়তা করা হয়।

তিনি তার পোস্টে আরো উল্লেখ করেন, যতোদিন আমি ফাউন্ডেশনে আমার সর্বোচ্চ সময় দিতে পেরেছি, ততোদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে, আর সময় দেওয়া সম্ভব নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। নিজের সীমাবদ্ধতা বুঝে দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটি সৎ সাহসের বিষয়। আমি চেষ্টা করেছি আমার দায়িত্বের প্রতি সৎ থাকতে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া