অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 216 বার পঠিত
সাবেক আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নৌ পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদর ঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হক কে নিউমার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আর ৭ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
Posted ৪:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah