মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসি হলেন এ এম এম নাসির উদ্দীন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

সিইসি হলেন এ এম এম নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। একইসঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন তিনি। সাংবিধানিক ক্ষমতাবলে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপ্রধান।

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।

চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে গত ২৯ অক্টোবর নির্বাচন কমিশন পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।

ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা গতকাল রাষ্ট্রপতির দফতরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে সিইসি এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

Facebook Comments Box

Posted ৯:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া