বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হক সাঈদের ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হক সাঈদের ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে গত ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে সিটি কাউন্সিলম্যান পদপ্রথী প্রাইমারী নির্বাচনে , ডিস্ট্রিক্ট-২৫, এর প্রার্থী শাহ শহীদুল হক সাঈদ এর ফান্ড রেইজিং ডিনার। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির নানা শ্রেণী-পেশার মানুষ। একে ছিল নতুন প্রজন্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিল ।

প্রকৌশলী আব্দুস সোবহানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সিটি কাউন্সিলম্যান পদপ্রথী প্রাইমারী শাহ শহীদুল হক সাঈদ কমিউনিটিতে তাঁর ৪০ বছরের কাজের ফিরিস্তি তুলে ধরেন।

নিজেকে কমিউনিটির একজন নিবেদিত প্রাণ মানুষ হিসেবে উল্লেখ করে শাহ শহীদুল হক সাঈদ আরো বড় পরিসরে কাজ করার সুযোগ দিতে সবার প্রতি আহবান জানান। আগামী জুনে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল প্রাইমারীতে সিটি কাউন্সিলম্যান পদে তাঁকে নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানান । রিপাবলিকান দলের প্রার্থী তিনি বলেন, এবার একটি সুযোগ আছে। আমাদের জেতার সম্ভাবনা আছে। আর তাই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, গত বারের নির্বাচনে প্রাপ্ত ভোট আমাদের এরকম উৎসাহ দেয়। এ সময় তিনি বলেন, বহু গোত্র, বর্ণ ও ধর্মের অনুসারী মানুষের এই দেশে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। আর তাই আমি আপনাদের ভোটে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচিত হয়ে কাজ করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত সবাই যার যার সাধ্যমত শাহ শহীদুল হক সাঈদকে সহায়তার আশ্বাস দেন। তারা প্রত্যেকেই তাদের সাধ্যমত নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেন।

ফান্ড রেইজিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন লায়ন টেরি পালাদিনি,নাসির আলী খান পল, আলাউদ্দিন বুলু,,জাহাঙ্গীর আলম জয়, প্রকৌশলী আব্দুল খালেক ,এডভোকেট রিজওয়ানা রাজ্জাক সেতু, ফারুক হোসেন, তরিকুল ইসলাম বাদল, আব্রাহাম পার্কার, সারওয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আক্তার হোসেন,শাহ ফারুক রহমান, জহিরুল ইসলাম, নূরুজ্জামান সরদার,নাবিল ইসলাম, মিসেস শাহ শহীদুল হক সাঈদ,নতুন প্রজন্মের প্রতিনিধি ফারহান আব্দুর রহমান, সাবরিনা শেখসহ অনেকে।পরে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।

উল্লেখ্য, এলমার্স্ট, জ্যাকসন হাইটস, উডসাইড নিয়ে ডিস্ট্রিক্ট-২৫ সিটি কাউন্সিল এলাকা গঠিত। এই এলাকায় বসবাসকারী ভোটাররা এই নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

Facebook Comments Box

Posted ৬:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া