বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর চাকরির পর পেনশনসহ অবসরের অনুমতি

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

১৫ বছর চাকরির পর পেনশনসহ অবসরের অনুমতি

একজন সরকারি কর্মচারীর ১৫ বছর চাকরির পর পেনশন সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে।

আজ ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।

এতে উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের একজন কর্মচারী ১৫ বছর চাকরি করার পর সকল সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করা হলো। এটি কর্মজীবন পরিবর্তনের জন্য বেছে নেওয়া কর্মকর্তাদের জন্য চাকরি থেকে চলে যাওয়ার সুবিধা দেবে। বর্তমানে সরকারি চাকরিজীবীরা ২৫ বছর চাকরি করার পর অবসরে গেলে পেনশনসহ সব অবসর সুবিধা পেয়ে থাকেন।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া