মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

৩ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধার

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় তিন কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোকেরের পর ওইসব অবৈধ দোকান মালিকদের নোটিশ দিয়ে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে যারা অবৈধ স্থাপনা সরায়নি সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) আরো জানান, অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে তিন কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উচ্ছেদ করা জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে জানান, বাজারের একটি নির্দিষ্ট জায়গা তাদের পুনর্বাসন করা দেওয়া হবে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার এএসআই তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউপির তহশিলদার আব্দুল আলীম।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া