শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের মধ্যেও সড়কের বিশৃঙ্খলা আমাদের ভোগাচ্ছে: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   239 বার পঠিত

উন্নয়নের মধ্যেও সড়কের বিশৃঙ্খলা আমাদের ভোগাচ্ছে: সেতুমন্ত্রী

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এতো উন্নয়নের মধ্যেও সড়কের বিশৃঙ্খলা আমাদের ভোগাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সারা দেশে মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক চাই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে সড়কে শৃঙ্খলা অনেকটা ফিরে আসবে।

আজ ১৯ জুন বুধবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, এটা আমাদের খুব ভোগাচ্ছে। বর্তমানে দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল ও ইজিবাইক দুর্ঘটনা বেশি এটা দুর্ভাগ্যজনক। দুর্ঘটনার চিত্র দেখলে দেখা গেছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে। এরপর ইজিবাইক। বেপরোয়া ড্রাইভিংও আছে। এটাকে বাদ দেওয়ার উপায় নেই।

তিনি আরো বলেন, সচিবকে বলবো দ্রুত নীতিমালা করার জন্য। সারা দেশে লাখ লাখ তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। ভোটের রাজনীতি যারা করেন তাদের এতে সায় আছে। ইজিবাইক হাইওয়েতে চলে এটিকে অনেকে সমর্থন করেন। অথবা পেছন থেকে মদদ দেন। ঢাকায় যে নিয়ম চালু করেছি তাতে ৯৮ শতাংশ দুজনেরই হেলমেট থাকে।

সেতুমন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্ব সংকটে আছে। সেটার রেস কবে শেষ হবে সেটা বলা মুশকিল। বিশ্ব রাজনীতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কেউ সুখে নেই, আমরাও নেই।

ওবায়দুল কাদের বলেন, সড়কে ঈদযাত্রা অনেকটা ভালো হয়েছে। কিন্তু ফিরতি পথের বিষয়টি এখনও রয়েছে। এদিকে অনেকটা নজর কম থাকে, তাই দুর্ঘটনাও ঘটে অনেক সময়। তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে।

Facebook Comments Box

Posted ৭:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া