রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজারসির আটলান্টিক সিটিতে নির্বাচনী বিজয় সমাবেশ

আরিফুর রহমান আরিফ   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

নিউজারসির আটলান্টিক সিটিতে নির্বাচনী বিজয় সমাবেশ

নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ১৯ নভেম্বর নভেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নির্বাচনী বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদের উদ্যোগে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির পুন:নির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সংগীত অনুষ্ঠান ও প্রীতিভোজ। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, সোহেল আহমেদ, বেংগল ক্লাবের সহ-সভাপতি আরিফ মাহমুদ লিমন, কলিন্স ডেইস সিনিয়র, স্টিফেনি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি, কনস্টেনস চ‍্যাপম‍্যান প্রমুখ।

বক্তারা বিগত নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল এর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ও জয়ন্ত সিনহা।

বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই নির্বাচনী বিজয় সমাবেশে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)
পাত্র চাই
(414 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া