শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   246 বার পঠিত

সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের কর্মনিষ্ঠার মূল্যায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর জীবন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সে কথা তিনি জানেন। আর তাঁর নিরাপত্তার দায়িত্ব পালনে যারা আসেন, তারাও ঝুঁকি নিয়েই আসেন। তাই, তাদের নিরাপদ জীবনের জন্য দোয়া করেন।

আজ ৭ জুলাই রোববার ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও বৈশ্বিক মানদণ্ডে গড়ে তোলার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।

দীর্ঘ একুশ বছর পর ১৯৯৬ সালে তাঁর সরকার গঠন করার কথা তুলে শেখ হাসিনা বলেন, যে সশস্ত্র বাহিনী আমার বাবার হাতে গড়া, তাকে আরও উন্নত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন করার সেই পদক্ষেপ নিয়েছিলাম। পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি যাতে হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে পরিকল্পিতভাবে কাজ করা শুরু করি।

নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রমাণ করে দিয়েছি যে, কারও রক্তচক্ষুকে বাংলাদেশ ভয় পায় না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি। এ দেশকে কেউ আর পেছনে টানতে পারবে না। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।

পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

নিরাপত্তার দায়িত্ব পালনকালে আত্মাহুতি দেওয়া পিজিআর সদস্যদের পরিবারের কাছে অনুষ্ঠানে অনুদান ও উপহার হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এর আগে পিজিআর সদরদপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারাও রোপণ করেন।

‘শিগগিরই গৃহহীন মুক্ত দেশ হবে’ : মাত্র ১১ হাজার ঘর বিতরণের পরই বাংলাদেশ একটি গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশে পরিণত হবে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে গ্র্যাজুয়েশন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে ইইউ বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।

ইইউ সহায়তা দিতে আগ্রহী লাকসাম-চট্টগ্রাম রুটে রেল সংযোগ উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি ব্যয়বহুল এবং অকার্যকর প্রকল্প বলে মনে হচ্ছে।

অ্যাম্বাসাডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া