শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা নিবেদনে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে রুমিন ফারহানা মামলা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   190 বার পঠিত

শ্রদ্ধা নিবেদনে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে রুমিন ফারহানা মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে সরাইলের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার এক কর্মী আহাদ বাদি হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, এজাহারনামীয় আসামি পাঁচজন, অজ্ঞাত আসামি ১৪০–১৫০ জন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ব্যাখ্যা অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা প্রদান করেন। আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং উত্তেজনার একপর্যায়ে ধস্তাধস্তি ও পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এর ফলে রুমিন ফারহানা শ্রদ্ধা নিবেদন না করে কর্মী-সমর্থকদের সঙ্গে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে শাহবাজপুর এলাকায় রুমিন ফারহানার কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন, যা প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে।

উল্লেখ্য, রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন এবং দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া