রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিনে ‘বিএনপি পরিচয়ে’ মনোনয়নপত্র নিলেন ৫২ জন

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

প্রথম দিনে ‘বিএনপি পরিচয়ে’ মনোনয়নপত্র নিলেন ৫২ জন

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে নির্বাচন কমিশন থেকে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য দিয়েছেন।

তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে ১২ মে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।

গেল ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাদের মিত্র তিনটি দল পেয়েছে তিন আসন।

অন্যদিকে ৬৮ আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক এনসিপি পেয়েছে ছয় আসন। তিন আসন পেয়েছে অন্য দুই শরিক দল।

সংসদে প্রতিনিধিত্বের অনুপাতে বিএনপি ও তার মিত্ররা সংরক্ষিত নারী আসন পাবে ৩৬টি। জামায়াতের নেতৃত্বাধীন জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসন পাবে।

দল ও জোটগতভাবে বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে বিনাভোটে নির্বাচিত হবেন নারী আসনের একক প্রার্থীরা।

রিটার্নিং অফিসার মঈন উদ্দীন খান বলেছেন, প্রথম দিনে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থী/প্রস্তাবক/সমর্থক এসে মনোনয়নপত্র নিতে পারবেন।

“অনেক আগ্রহী প্রার্থী নিজে এসেছে, অনেকে প্রার্থী বা দলের পক্ষ থেকে এসেছে। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে,” বলেন তিনি।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেছেন, যে কয়েকজন মনোনয়নপত্র নিয়েছেন তারা বিএনপির পরিচয়ে নিয়েছেন।

প্রথম দিনে মনোয়নপত্র নিলেন যারা :

তফসিল ঘোষণার পরের দিন যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন-মনিরা বানু, শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবনী, নিলুফা ইয়াসমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, জিনাত আরা আফু, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিমন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াসমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরীন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাভলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা), নিলুফার চৌধুরী মনি।

বিএনপির হয়ে মনোনয়ন পেতে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, “আমি সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার বাবারও ইচ্ছে ছিল এমন। বিএনপির কাছে মনোনয়ন চাইব। বিএনপির হয়ে অনেক মামলা পরিচালনায় ভূমিকা রেখেছি। আশা করি, দলীয় মনোনয়ন পাব।”

তিনি বলেন, নিজের যোগাযোগ, পরিচিতি ও দলীয় মনোনয়নের বিষয়গুলো তুলে ধরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা জামানতসহ হলফনামার বিস্তারিত কাগজপত্র জমা দেবেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া