অনলাইন ডেস্ক | সোমবার, ২৯ জুলাই ২০২৪ | প্রিন্ট | 237 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পার্কে বন্দুকধারীর গুলিতে ২০ বছরের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশকে ফোন করে গুলিবর্ষণের ঘটনা জানানো হয়। বলা রচেস্টারের একটি পার্কে অনেক মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছেন। সেখানেই আচমকা গুলিবর্ষণ হচ্ছে। আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন সবাই। এ সময় অনেকের শরীরে বুলেট লেগেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একাধিক অঞ্চলের পুলিশ। তারা গোটা এলাকা ঘিরে ফেলেছে। তবে তারা বন্দুকধারীকে গ্রেপ্তার করতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়।
ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ আবারও অবাধে বন্দুকের লাইসেন্স দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তা সেভাবে কার্যকর হয়নি।
সূত্র : ডয়চে ভেলে
Posted ৫:০১ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah