অনলাইন ডেস্ক | সোমবার, ০৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 216 বার পঠিত
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ ৫ আগস্ট সোমবার বিকাল ৪টায় জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তবর্তী সরকার) করবো। আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। সেনাবাহিনী প্রধান আরো বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন।
Posted ২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah