শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আহ্বান আন্দোলনের সমন্বয়কদের

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   204 বার পঠিত

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আহ্বান আন্দোলনের সমন্বয়কদের

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র–জনতার উদ্দেশে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে আরেক সমন্বয়ক সারজিস আলম পুরো আন্দোলন সফল করার কৃতিত্ব জনসাধারণের বলে জানিয়েছেন।

আজ ৫ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক।

এসময় সমন্বয়করা জানান, অন্তবর্তীকালীন সরকারের একটি রূপরেখা গতকাল রাত ৮টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় ঘোষণা করা হবে।

অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।’

নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যে সব ব্যবস্থা রয়েছে, সেগুলোর সংশোধনের কথা বলেছেন। তিনি বলেন, ছাত্র-শিক্ষক-সুশীল সমাজসহ অন্যান্যদের অংশগ্রহণে একটি অন্তরবর্তীকালীন সরকার চান তারা। এই অন্তরবর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আজ দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের অবসান হয়েছে।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একটি অন্তরবর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তরবর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান অতি শিগগির ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।

আন্দোলন সফল হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দিয়ে সমন্বয়ক সারজিস আলম বলেন, আজকে যা হয়েছে তার সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের মানুষের। বাংলাদেশের আপামর জনতা ফ্যাসিবাদ উৎখাত করার জন্য রাস্তায় নেমে এসেছে। সে কারণেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া