অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 222 বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে।
নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
এ বিষয়ে বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah