শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যদের ‘সাময়িক বরখাস্ত’ আদেশ প্রত্যাহারের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   224 বার পঠিত

পুলিশ সদস্যদের ‘সাময়িক বরখাস্ত’ আদেশ প্রত্যাহারের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

বাংলাদেশ পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

আজ ৯ আগস্ট শুক্রবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিনের সই করা চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ‘প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

তবে আদালতের নির্দেশে যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না জানিয়ে আদেশে আরও বলা হয়, ‘এই নির্দেশনা বিজ্ঞ আদালতের আদেশ এবং ফৌজদারি মামলার কারণে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না’।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে কঠোর পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামও আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে পুলিশের অধস্তন সদস্যরাও বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া