শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে নিহতদের জন্য নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   192 বার পঠিত

আন্দোলনে নিহতদের জন্য নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়ে। ৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

হোস্ট সংগঠনের সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ মাহফিলে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদিকের নেতৃত্বে। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপেদষ্টা বেবী নাজনীন এবং কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম ফারুক শাহীন।

স্টেট বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইসউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, বদরুল হক আযাদ, হুমায়ূন কবীর, জাফর তালুকদার, মিজানুর রহমান, এ আর মাহবুবুল হক, এ এস এম মাঈনুল করিম, জিয়াউল হক মিশন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু, বেলায়েত হোসেন, জিনাত রেহানা রিনা, টিপু, মিন্টু, কালাম, জসিম, রাহুল, সম্রাট প্রমুখ। মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনাও করা হয়।

Facebook Comments Box

Posted ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া