মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   149 বার পঠিত

জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া (জেলা সদর হাসপাতাল) পরিদর্শন করলেন চট্রগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা।

১৮ নভেম্বর সোমবার রাত ৮টার দিকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসপাতাল পরিদর্শনে গিয়ে বলেন, অতি শীগ্রই হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে আরো প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় রোগী ও ডাক্তারদের আবাসন সমস্যা আছে সেগুলো নিয়ে খুব দ্রুত কাজ শুরু করবো।

তিনি আরো বলেন, রাজধানীসহ দেশের বড়বড় বিভাগীয় শহরের রোগীর চাপ কমাতে পর্যায়ক্রমে প্রতিটি জেলার হাসপাতালের স্বাস্থ্যখাতকে উন্নত করার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য বিভাগ। প্রধান প্রধান জেলাগুলোতে মেডিক্যাল কলেজ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে আছে। অতিদ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও রোগীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেন৷

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন শামীম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন ভূইয়া ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আখতার হোসেন ও ডা. হিমেল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া