অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 119 বার পঠিত
চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এম এস ব্রাদার্স ও মা বাবা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আরও ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে আরো অংশগ্রহণ করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও বোয়ালখালী থানা পুলিশ।
Posted ২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah