শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   324 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ ৩১ মে শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো তিন যাত্রী আহত হন।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নূরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)। আহতরা হলেন, সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), পৌর এলাকার মেড্ডার সিএনজি চালক এমরান (২৮), মনির (৩০)। আহতদেরকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সারোয়ার ও সহকারি উপ-পরিদর্শক মৃণাল কান্তি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় পিছন দিক থেকে আরো একটি অটোরকিশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনা কবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া