বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আর. সি. টিটো সভাপতি, রাজীব খাঁন সাধারণ সম্পাদক

সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটি গঠিত

হাকিকুল ইসলাম খোকন   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   214 বার পঠিত

সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটি গঠিত

প্রবাসের বাংলাদেশীদের সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনের নতুন কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর. সি. টিটো সভাপতি এবং রাজীব খাঁন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় ১০ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এ কমিটি গঠিত হয়।

সংগঠনের ১৯টি পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে সহ-সম্পাদক মেরাজ ফাহমী, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ (আবদার) নির্বাচিত হয়েছেন।

জানা যায়, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম.সি. কামাল, নির্বাচন কমিশনার ইয়ামিন রশীদ, নির্বাচন কমিশনার দুলাল মিয়া (এনাম) এর সমন্বয়ে গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টিটো-রাজীবের নেতৃত্বে সিলেট সদর থানা এসোসিয়েশন আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্রে জানা যায়, সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন ১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষনা করে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর সোমবার জ্যামাইকার হিলসাইডে অবস্থিত মতিন রেস্টুরেন্ট থেকে সংগঠনের ১৯টি পদের জন্য মনোনয়ন পত্র ও ভোটার তালিকা সংগ্রহ, ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থীতা ঘোষনা, ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও ১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সিলেট সদরের নতুন নেতৃত্বের দায়িত্ব পান আর. সি. টিটো এবং রাজীব খাঁন।

Facebook Comments Box

Posted ৫:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া