বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আরিফুর রহমান আরিফ   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   119 বার পঠিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ১৪ ডিসেম্বর ২০২৪ যথাযথ মর্যাদায় ও গভীর শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবী এবং অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একেবারে চূড়ান্তকালে বাংলাদেশের যে সকল সূর্য-সন্তান, জাতির অত্যন্ত মেধাবী মানুষরা বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শহীদ সকল বুদ্ধিজীবীর রূহের মাগফেরাত কামনা করেন এবং দেশমাতৃকার স্বাধীনতার জন্য তাদের অতুলনীয় অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, স্বধীনতার ঊষালগ্নে দেশের প্রথিতযশা চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, সাংবাদিক, লেখক-সাহিত্যিক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ গুণী মানুষদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূণ্য করার হীন উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াস চালায় স্বাধীনতাবিরোধীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক মোফাজ্জাল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াস উদ্দীন, ডাঃ ফজলে রাব্বী, আব্দুল আলীম চৌধুরী, সিরাজ উদ্দীন হোসেন, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা প্রমুখ এই জঘন্য হত্যাকান্ডের শিকার হন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিধ্বনি করে তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাকান্ডের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জঘন্য পথ বেছে নেয়। কনসাল জেনারেল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীবৃন্দ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া