বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   128 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে কর্মসূচির শুরু হয়।

পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পরে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের গার্ড অব অনার জানান। গার্ড অব অর্নার শেষে ফারুকী পার্ক চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে ফারুকী পার্কে দিনব্যাপী বিজয় মেলা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া