বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাগত ২০২৫

আরিফুর রহমান আরিফ   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   223 বার পঠিত

স্বাগত ২০২৫

বিদায় ২০২৪, স্বাগত ২০২৫। শুভ হোক নতুন বছর। মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরও একটি খ্রিষ্টীয় বর্ষ। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনায় স্মরণীয় হয়ে থাকা ২০২৪ সাল বিদায় নিয়েছে। সব দুঃখ-বেদনা ভুলে মধ্যরাতে নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে দেশবাসী বরণ করে নিচ্ছে ২০২৫ সালকে। বিশ্বজুড়ে এবারও কোটি কোটি মানুষ স্বাগত জানাচ্ছে নতুন বছরকে।

বিদায়ি বছরটি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ছিল ঘটনাবহুল। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা প্রায় সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। জাতীয় জীবনে অভূতপূর্ব এই আন্দোলনই ছিল সবচেয়ে আলোচিত। এছাড়াও আরও নানা ঘটনার কারণে স্মরণীয় হয়ে থাকবে ২০২৪।

ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই পথেও নানা বাধা-বিপত্তি মাথাচাড়া দিচ্ছে। নতুন বছরে সব বিপত্তি এড়িয়ে বাংলাদেশ সুখী-সমৃদ্ধশালী জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হওয়ার পথে একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সবার। ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনটি সব দলের অংশগ্রহণে অবাধ-নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছে দেশবাসী। সেই নির্বাচনের মাধ্যমে সত্যিকারের জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশের কর্তৃত্ব গ্রহণ করবে এমন প্রত্যাশা সবার। শুভ নববর্ষ ২০২৫!

Facebook Comments Box

Posted ৬:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া