শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   409 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিয়মের নির্দিষ্ট সংখ্যার বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ২ জুন রবিবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন এই জরিমানা করেন। মোনাব্বর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন (আনারস প্রতীক) নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে আকরাম হোসেনকে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১২(১) বিধি লঙ্ঘনে ৩২(১) বিধিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রার্থী ও তার পক্ষের ব্যক্তিদের অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া