শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী বাবার পাঠানো টাকায় কেনা মোটরসাইকেলে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   634 বার পঠিত

প্রবাসী বাবার পাঠানো টাকায় কেনা মোটরসাইকেলে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

প্রবাসী বাবার টাকায় কেনা মোটরসাইকেলই কাল হলো ছেলের জন্য। ছেলের আবদার মেটাতে টাকা পাঠিয়েছিলেন ছয় মাস আগে। সেই টাকায় মোটরসাইকেল কেনাটাই শেষতক কাল হলো এইচএসসি পরীক্ষার্থী শেখ মুহাম্মদ ইমনের।

২০ বছর বয়সী এই তরুণ আজ ২ জুন রবিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজানের বাগোয়ান ইউনিয়নের কালু মরার টেক এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিহত ইমন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী শেখ জাহাঙ্গীর আলমের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ইমন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ইমনদের মোটরসাইকেলকে ধাক্কা দেন। তাঁরা মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সামিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাটহাজারীর কুয়াইশ শেখ শেখ মুহাম্মদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। এই ঘটনায় আহত হন একই গ্রামের মুহাম্মদ মুসার ছেলে মুহাম্মদ সামির (২০)।

তাঁরা দুজনেই মোটরসাইকেল আরোহী ছিলেন। সামিরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ছয় মাস আগে প্রবাস থেকে বাবার পাঠানো টাকায় নতুন একটি মোটরসাইকেল কেনেন ইমন। এরপর সেটি নিয়ে ঘুরতে গিয়েছিলেন গতকাল দুপরে।

আগামী জুন মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ইমনের। পথে দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়।

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া