অনলাইন ডেস্ক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফ্লাইটটি আজ ২২ জানুয়ারি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, আমরা বিমানের রোম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাই। সেই ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। তাতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন বিমান ক্রু ছিল। আমরা সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। সেই ফ্লাইটটিতে টার্মিনালে পাঠানো হয়েছে। আমরা এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।
Posted ৫:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah