বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

হাকিকুল ইসলাম খোকন   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অনেক মানুষ।ট্রাম্পের অভিষেকের পর ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেন তারা। ২০ জানুয়ারি সোমবার নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ছাড়া লস অ্যাঞ্জেলেসেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

গত শনিবারও ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভে নারী অধিকার, জাতিগত ন্যায়বিচারসহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা ছিলেন। তাদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।

ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে ‘পিপলস মার্চ’। ২০১৭ সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল, সেটার নাম দেওয়া হয়েছিল ‘উইমেন মার্চ’। তখন থেকে প্রতিবছর বিভিন্ন অধিকার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

সেদিন জানা যায়, অভিষেকের দিন ট্রাম্পবিরোধীরা দেশজুড়ে তিন শতাধিক মিছিলের পরিকল্পনা করেছেন। নাগরিক অধিকার, পরিবেশ অধিকার ও প্রজনন অধিকার গোষ্ঠীগুলো এসব মিছিলের নেতৃত্ব দিচ্ছে।

ট্রাম্প ২০১৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। এবারও তিনি একজন নারী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া