বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ ২২ জানুয়ারি বুধবার সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রফেসর ইউনূসকে এই আমন্ত্রণ জানান দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে তারা ব্যাখ্যা করতে পারেন কীভাবে তারা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। আলোচনায় উভয় পক্ষই তরুণদের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় ড. ইউনূস বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

Facebook Comments Box

Posted ৫:৩১ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া