বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা

বিভক্তির কবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেলা কমিটির নেতৃত্ব নিয়ে ক্ষুদ্রতম একটি অংশ বিরোধ তৈরীর চেষ্টা করেছিলেন। তবে তা বিগত বছরসমূহের নিবেদিতপ্রাণ কর্মীগণের চেষ্টায় নস্যাৎ হয়েছে এবং ৩৩ বছরের পুরনো এই মেলার আয়োজক সংস্থা ‘মুক্তধারা ফাউন্ডেশন’র বর্তমান কমিটির তত্বাবধানেই এ বছরের ৩৪তম বইমেলা অনুষ্ঠিত হবে।

২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মেলা কমিটির নেতৃবৃন্দের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুননবীর সার্বিক তত্বাবধানে এবং আহবায়ক রোকেয়া হায়দারের নেতৃত্বে আসছে মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চারদিনের এই মেলা যথারীতি জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

নিউইয়র্কস্থ মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা মঙ্গলবার রাতে এ সংবাদদাতাকে আরো জানান. মুক্তধারা ফাউন্ডেশনের (২০২৫-২০২৬) কার্যকরী পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ডা: জিয়াউদ্দিন আহমেদ। আসন্ন মেলার পর তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্বজিৎ সাহা আরো জানান, ২০ জানুয়ারির ঐ সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারপার্সন ড. নুরুননবী। এ সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় যে, হোস্ট কমিটিতে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ, বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপার্সন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন, কার্যকরী সদস্য ডা: ফাতেমা আহমেদ, ড. ওবায়দুল্লাহ মামুন, নসরত শাহ আজাদ ও তানভীর রাব্বানী।

উল্লেখ্য, গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলার আয়োজন করে আসছে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন। অন্যান্য বারের মতো এ বইমেলাও সকল অভিবাসী বাঙালির অংশগ্রহণে সার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কমিটি।

Facebook Comments Box

Posted ৪:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া