শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুলের কাছে হার মেনে নিলেন বিজেপির দিনেশ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   377 বার পঠিত

রাহুলের কাছে হার মেনে নিলেন বিজেপির দিনেশ

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী দিনেশ প্রতাপ সিং।

আজ ৪ জুন মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। বেলা ১টা ৪২ মিনিটের হালনাগাদ তথ্য অনুযায়ী, রাহুলের কাছে দিনেশ পরাজয় স্বীকার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন দিনেশ। এতে তিনি রায়বেরেলির জনগণের কাছে ক্ষমা চান। বলেন, তাঁর দলের সদস্যরা কংগ্রেসের এই ঘাঁটিতে (রায়বেরেলি) বিজেপির জয় নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু জনগণের রায় দেওয়ার বিষয়টি তাঁর দলের সদস্যদের হাতে ছিল না।

ভারতের নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুসারে, কংগ্রেসের রাহুল এই আসনে বিজেপির দিনেশের চেয়ে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এ পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৯১৪। দিনেশের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৮৭০।

ফেসবুক পোস্টে দিনেশ বলেন, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বেরেলির জনগণের সেবা করেছেন। এই সেবাকালে যদি তাঁর চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে কিংবা তিনি কাউকে আহত করে থাকেন, তাহলে তিনি ক্ষমা চান।

রায়বেরেলি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে গত ২০ মে ভোট হয়।

১৯ এপ্রিল শুরু হয় লোকসভা নির্বাচন। শেষ হয় ১ জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া