বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ১৮ মরহেদ উদ্ধার

আরিফুর রহমান আরিফ   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ১৮ মরহেদ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সাথে সংঘর্ষের পর ৬৪ জন আরোহী নিয়ে পোটোম্যাক নদীতে একটি যাত্রীবাহী বিধ্বস্ত জয়েছে। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানয় মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে স্থানীয় সময় ২৯ জানুয়ারি বুধবার রাত ৯টার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা) দিকে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরহেদ উদ্ধার করা হয়েছে। পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

বিমানটি অবতরণের জন্য রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিল এ সময় হেলিকপ্টারটির সাথে সংঘর্ষ হয় এবং পাশেই পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার কারণে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেয়া হয়েছে।

এ দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়। কোস্টগার্ডসহ এই অভিযানে যোগ দিয়েছে অন্যান্য জরুরি পরিষেবা সংস্থা। পোটোম্যাক নদীর পানিতে জীবিতদের অনুসন্ধানে ডুবুরি ও নৌকা নামানো হয়েছে। তবে হাড় হিম করা ঠান্ডার কারণে অনুসন্ধান বাধাগ্রস্ত হচ্ছে জানিয়েছেন উদ্ধারকারী।

আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, আরোহীদের সবার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারীরা এখনও জীবিত কাউকে উদ্ধার করতে পারেনি। এদিকে কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নিয়ে শিগগিরই আপডেট জানাবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনাটি সরাসরি তিনি পর্যবেক্ষণ করছেন। বিমান-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কিত আরো তথ্য পেলে পরবর্তীতে তা বিস্তারিতভাবে জানাবেন।

Facebook Comments Box

Posted ৭:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া