বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত

আরিফুর রহমান আরিফ   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে দুইজন। শনিবার দেশটির ওরেগন অঙ্গরাজ্যের ক্লাটসকানি শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। জানা গেছে, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।

কোলাম্বিয়া কাউন্টির শেরিফ কার্যালয় জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইলমারি রোডের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও ছিল, যে ঘটনাস্থলেই মারা যায়।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় সবাই একে অপরকে আগের থেকেই চিনতেন। এটি কোনো আত্মহত্যার ঘটনা নয় বলেও জানানো হয়েছে। এই হামলার তদন্ত করছে কোলাম্বিয়া কাউন্টি মেজর ক্রাইমস টিম ও ওরেগন রাজ্য পুলিশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া