অনলাইন ডেস্ক | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত
গতকাল মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) কর্তৃক আয়োজিত মহান মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের সৈনিক বীর শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান সমন্বয়ক ছিলেন, বিশিষ্ট কবি ও লেখক ডেভিট স্বপন রোজারিও।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হক নূর।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ চৌধুরী।
উক্ত আলোচনা সভায়, সংগঠনের ভাষা শহীদদের স্ম
![]()
রণে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সমাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পীদের দ্বারা গান ও কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![]()
![]()
![]()
![]()
![]()
Posted ৩:১৬ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah