বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অটোরিকশার যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অটোরিকশার যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন আসার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশা আটকে যায়। তবে ট্রেন চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অটোরিকশার যাত্রীরা। গতকাল ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শহরের কাউতুলী এলাকায় এই ঘটনা ঘটে। চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদেরকে রক্ষা করেন। স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছাকাছি পৌঁছালে সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে যায়। ট্রেনচালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে অটোরিকশায় থাকা চালকসহ পাঁচ যাত্রী রক্ষা পান। চালক এনায়েত হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি বাঁকের জায়গায় রেললাইন পার হতে গিয়ে অটোরিকশা আটকে যায়। শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি। তবে যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন অটোরিকশা সরে যায়। কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে দুই-তিন হাত দূরে ট্রেন থেমে যায়।

Facebook Comments Box

Posted ৫:৪০ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া