শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ২৭জন নিহত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   237 বার পঠিত

গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ২৭জন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের গণমাধ্যম দপ্তর।

আজ ৬ জুন বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিদ্যালয়টি ‘হামাসের প্রাঙ্গণ’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

ইসরায়েলি বাহিনী এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। হামলায় ‘বেশ কয়েকজন সন্ত্রাসীর’ প্রাণ গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয় উদ্বাস্তুদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।

তবে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সূত্র : এএফপি, জেরুজালেম

Facebook Comments Box

Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া