অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ | প্রিন্ট | 262 বার পঠিত
যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে দেওয়া ঘুষের মামলায় হস্তক্ষেপ ও দোষী সাব্যস্ত করে দেয়া রায় বাতিল করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই প্রথম ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট সাব্যস্ত হলেন দোষী। ২০২৪ সালে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প স্থানীয় সময় রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।
ব্যবসায়িক নথিপত্রে এ-সংক্রান্ত তথ্য গোপন করায় হওয়া মামলায় গত সপ্তাহে নিউইয়র্কের একটি আদালত ট্রাম্পকে ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত করেছেন।
দ্য গার্ডিয়ান
Posted ৫:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah