বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বই প্রদর্শনী ও আলোচনা সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন না দিলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন না দিলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশে আরো একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যত কথাই বলুক না কেন-নির্বাচিত সরকার ছাড়া দেশে কোন বিদেশী বিনিয়োগ আসবে না। তাই এই মুহুর্তে দরকার নির্বাচিত সরকার। তিনি বলেন, মূলত নির্বাচিত সরকার ছাড়া বর্তমানে আইনশৃঙ্খলার যে অস্থিরতা চলছে তা দমন করা সম্ভব নয়।

আজ ৩১ মে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বই প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাস্টিট আওয়ামী সরকার পতনের আন্দোলনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যারা এক সাথে আন্দোলন করেছে প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচন চায়। বর্তমানে নির্বাচন ঘিরে কেন বিএনপিকে নিয়ে এ ধরনের আলোচনা হচ্ছে তাতে সন্দেহ রয়েছে। এসময় তিনি দলীয় নেতাকর্মীসহ সকলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে শিক্ষা নিতে ও দেশের প্রতি তার অবদান সম্পর্কে জানতে বই পড়ার জন্য আহবান জানান। পরে দলীয় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বই কিনে নেন।

জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া