মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   112 বার পঠিত

অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে।

১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্ত ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯৫/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সস্তামোড়া নামক স্থান হতে অবৈধভাবে ভারতে গমনকালে ওই ব্যক্তিকে আটক করে।

আটককৃত বাংলাদেশি নাগরিক হলেন, শ্রী পলাশ চন্দ্র দাস (৩০), কুমিল্লারহোমনা উপজেলার দুলালপুর বাজার, চন্ডিপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতের ত্রিপুরায় বেড়ানোর উদ্দেশ্যে গমন করার সময় (১২ নভেম্বর) ধর্মঘর বিওপির টহল দলের নিকট আটক হয়। তার নিকট হতে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশী নগদ ৪,৪৩০ টাকা, মালদ্বীপের ১,০৩৫ রুপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া যায়।

পরবর্তী আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীসহ মোবাইল ফোন, বাংলাদেশি টাকা এবং বিদেশি মুদ্রাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৬:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া