শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় পরিবারের পাশে দাঁড়ালো মিরসরাই উপজেলা ছাত্রদল

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

অসহায় পরিবারের পাশে দাঁড়ালো মিরসরাই উপজেলা ছাত্রদল

চট্টগ্রামের মিরসরাই উপজেলা মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের তিন সন্তানের জননী হাসিনা বেগম। নিজস্ব কোনো জায়গা জমি নেই। থাকার ঘরও নেই বললেই চলে। মাসখানেক আগে স্বামী ইসমাঈল হোসেন মারা যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী ইসমাঈল মারা যাওয়ার পর সহায়-সম্বলহীন হাসিনা বেগম ৩ সন্তান নিয়ে দিনাতিপাত জীবন যাপন করছেন। এমন একটি পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ জাতীয়তাবাদী মিরসরাই উপজেলা ছাত্রদল। আজ ২০ জুলাই রবিবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা মৃত ইসমাঈল হোসেনের স্ত্রীর হাসিনা বেগমের হাতে এক মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বলেন, মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের ইসমাঈল হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী হাসিনা বেগমন ৩ সন্তান নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা টাকা তুলে পরিবারটিকে এক মাসের বাজার করে দিয়েছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে হাসিনা বেগমা তিন সন্তানকে পড়ালেখা করিয়ে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে। হাসিনা বেগমের নিজস্ব কোনো জায়গা জমি নেই। থাকার ঘরও নেই বললেই চলে। ছোট্ট একটি ভাঙাচোরা ঘরে তিন সন্তান নিয়ে কোনো রকম দিন কাটে তাদের।

হাসিনা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান নিয়ে অনেক কষ্টে করে সংসার চলছে। আমাদের থাকার মতো তেমন ঘর নেই। ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে এক মাসের জন্য বাজার করে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নেতা নাসির উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদল নেতা ফিরোজ খান, জিয়া উদ্দীন, মেহেদী হাসান, মো. হৃদয়, মো. রিয়াদ, মো. শরিফ, মো. রাব্বিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া