বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্বারা ফ্ল্যাট দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্বারা ফ্ল্যাট দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্বারা ফ্ল্যাট দখলের পায়তারার অভিযোগে তেজগাঁও থানার নাখালপাড়ায় সংবাদ সম্মেলন করেছে তেজগাঁও থানার নাখালপাড়া এলাকার নিশাত জাহান নামে একজন ভুক্তভোগী। ভুক্তভোগী জানান, তারা এখনো সক্রিয় আছ। এ ব্যাপারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তেনে এক সংবাদ সম্মেলন করে নিশাত জাহান নামে একজন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিশাত জানান, তারা এখনো সক্রিয় আছে। আমি পৈত্রিক সূত্রে পাওয়া ৭৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট পাই। আওয়ামী দোসরদের সাথে মিলে বিএনপি’র একটি চক্র ফ্ল্যাটটি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাকে বিভিন্ন প্রকার অত্যাচার নির্যাতন করে আসছে এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। এ বিষয়ে আমি তেজগাঁও থানায় যোগাযোগ করেও কোন সুরাহা করতে পারিনি। বরং আমার নামে আরো মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি ও আমার মা এবং দুইটি শিশুকে নিয়ে খুব কষ্টে আছি এবং আমার স্বামীর বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়ার কারণে আমার স্বামী এখন পলাতক আছে এবং আমিও জামিন নিয়ে এখন অনেক কষ্টে আছি।

আমার চাচারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, এক সময় আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির সাথে জড়িত আমানুল্লাহ আমান বর্তমানে বিএনপির ছত্রছায়ায় আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে নিশাত জাহান প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া