শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি প্রেসিডেন্ট প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না: বাইডেন

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   218 বার পঠিত

আমি প্রেসিডেন্ট প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না: বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রার্থিতা ধরে রাখতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে হিমশিম খেতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকাকে আরও চার বছর শাসন করার মানসিক ও শারীরিক সক্ষমতা রয়েছে, এ প্রমাণ দিতে ডেট্রয়েটে বিরল এক সমাবেশ করেছেন তিনি।

সেখানে উল্লাসরত জনতাকে বাইডেন বলেছেন, আমিই (ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না।’ এ সময় উপস্থিত সমর্থকদের ‘হাল ছেড়ো না’ বলে তাঁকে সমর্থন দিতে দেখা যায়।

বাইডেন বলেন, ‘রাজনীতির প্রতি বিনোদন বা রিয়্যালিটি টিভি শো-র মতো আচরণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশের প্রথা মেনে গত ২৭ জুন বৃহস্পতিবার রাতে সরাসরি বিতর্ক হয় প্রধান দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। বিতর্কে ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন বাইডেন। এ নিয়ে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের অসন্তোষ ও আতঙ্কের মাত্রা এতই প্রবল যে তারা বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন। দিন যত সামনে যত গড়াচ্ছে, তাদের এই দাবি ততই জোরদার হচ্ছে।

বে এমন বিপদের দিনে গতকাল দুই জন বিশিষ্ট ডেমোক্র্যাট নেতা জেমস ক্লাইবার্ন এবং ক্যালিফোর্নিয়ার গভর্ণর গ্যাভিন নিউজম বাইডেনকে সাহস দিয়েছেন। তারা তাকে নির্বাচনে লড়ার কথা বলেছেন।

এ ছাড়া শুক্রবার বিকেলে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইন বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন। যদিও এর আগে তিনি বাইডেনের প্রার্থিতা নিয়ে নিজের দুশ্চিন্তার কথা প্রকাশ করেছিলেন।

Facebook Comments Box

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া