বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

আজ ১৭ জানুয়ারি শুক্রবার -“ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট” (UNTII) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, যা নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি করার লক্ষ্যে কাজ করবে। ঢাকার মহাখালীতে অবস্থিত এই ইন্সটিটিউটের নবনির্মিত নিজস্ব ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।

তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা এবং এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন : ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা: একেএম জাফর উল্লাহ, ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন, হাসপাতাল এর নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানা সহ প্রশিক্ষণে আসা ২জন শিক্ষক।

বর্তমানে বাংলাদেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। তবে, এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এই চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

বক্তারা বলেন, “এই ইনস্টিটিউট বাংলাদেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।”

এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আগ্রহী শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশের নার্সিং শিক্ষার ভবিষ্যৎকে আরো সমৃদ্ধ করবে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া