সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 477 বার পঠিত
আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মহাখালীস্থ এসকেএস টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।
Accountability Today for Sustainability Tomorrow – এই মোটোতে আসন্ন ২০২৬ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, মানব সম্পদ ও সাপ্লাই চেইন পরিচালক কর্ণেল মোঃ ইফতেখার আহমেদ (অবঃ), চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম এবং হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী সহ আরো অনেক কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রোগীদের আরো উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য প্রশস’ নতুন বহির্বিভাগ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখানে দিবা-রাত্রি অনেক রোগীকে একসাথে বহির্বিভাগ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে। সম্মেলন শেষে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কর্মকর্তাগণকে পুরস্কৃত করা হয়।
Posted ১২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah