বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের নতুন দলের নাম ‘জেপিবি’

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত

ইলিয়াস কাঞ্চনের নতুন দলের নাম ‘জেপিবি’

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

আজ ২৫ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের স্লোগান- ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’। ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন। এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করলো।

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া