শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   232 বার পঠিত

ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ঘোষিত মানবিক এলাকায় ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল বলছে, তারা হামাসের এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল।

এই হামলায় ২৮৯ জনের বেশি মানুষ আহত হয়েছে। খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকায় হামলটি চালায় ইসরায়েল।

ইসরায়েল আর্মি রেডিও ও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানেই একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত নয়।

খান ইউনিসের হামাস কমান্ডার রাফা সালামাহকেও এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা তথ্য সঠিকই ছিল।

তবে হামাস বলেছে, তাদের নেতাদের লক্ষ্যবস্তু করার দাবিটি পুরোপুরি মিথ্যা।

হামাসে যোগ দেওয়ার পর ৩০ বছরে সংগঠনটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ দেইফ। শেষ পর্যন্ত সামরিক প্রধানের দায়িত্ব পান। গাজায় হামাসের যে বিস্তৃত সুড়ঙ্গ রয়েছে, সেগুলো গড়ে তোলার পেছনে দেইফের হাত রয়েছে। সংগঠনটির সদস্যদের বোমা বানানোয় অভিজ্ঞ করে তুলেছেন তিনি। আত্মঘাতী বোমা হামলায় অনেক ইসরায়েলির মৃত্যুর জন্য দায়ী করা হয় দেইফকে।

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া