শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে হামলা : হামাসপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   190 বার পঠিত

ইসরায়েলে হামলা : হামাসপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার কয়েকটি ফৌজদারি অভিযোগ গঠনের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সংগঠনটির নজিরবিহীন হামলার ঘটনার পরিকল্পনা, সমর্থন ও তা সংঘটনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

ওই হামলা সংঘটিত করায় ইয়াহিয়া সিনওয়ার ছাড়াও হামাসের অন্তত পাঁচ নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হামলায় ৪০ জনের বেশি মার্কিনসহ ১ হাজার ২০০ ব্যক্তি নিহত হয়েছিলেন বলে দাবি ইসরায়েলের।

৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৮০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অগণিত মানুষ।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, বিবাদী ব্যক্তিরা ইরান সরকারের অস্ত্র, সমর্থন ও অর্থায়নে এবং হিজবুল্লাহর সহযোগিতায় ইসরায়েলের ধ্বংস সাধন এবং বেসামরিক লোকজনকে হত্যায় হামাসের লক্ষ্য অর্জনের চেষ্টায় নেতৃত্ব দিয়েছেন।

হামাসের ওই ছয় নেতার মধ্যে তিনজন নিহত হয়েছেন। যে তিন নেতা জীবিত আছেন, তাঁদের মধ্যে সিনওয়ার ছাড়া অপর দুজন হলেন খালেদ মেশাল ও আলী বারাকা। হামাসপ্রধান সিনওয়ার গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। খালেদ মেশাল কাতারের দোহায় থাকেন এবং হামাস বৈদেশিক শাখার নেতৃত্ব দেন। আর হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা লেবাননে থাকেন।

আর যে তিন নেতা মারা গেছেন, তাঁরা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, সংগঠনের সামরিক শাখার সাবেক প্রধান মোহাম্মদ দেইফ ও উপসামরিক কমান্ডার মারওয়ান ঈসা। গত জুলাইয়ে ইরানের তেহরানে হামলায় নিহত হন হানিয়া। ইসরায়েল বলেছে, দেইফকে জুলাইয়ে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এর আগে মার্চে আরেক ইসরায়েলি হামলায় নিহত হন মারওয়ান।

ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এ ঘটনার দায় যদিও স্বীকার করেনি তারা।

মার্কিন বিচার বিভাগীয় একজন কর্মকর্তার ভাষ্যমতে, কৌঁসুলিরা গত ফেব্রুয়ারি মাসে ওই ছয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে হানিয়াকে হাতেনাতে ধরার আশায় অভিযোগ প্রকাশ্যে আনা হয়নি। হানিয়া নিহত হওয়ার পর ওই অভিযোগ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচার বিভাগ।

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া