নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ মে ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
ইসালামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আজ ১৬ মে শুক্রবার বিকাল ৫টায় টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে বিশ্ব বরেণ্য আলেমে দীন, প্রখ্যাত আরবি, উর্দূ ও ফার্সি ভাষা সাহিত্যিক, জামিয়া দারুল মাআরিফ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খুল হাদীস আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর। সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, রিয়াদ মহানগরের সহ-সভাপতি মুফতি জসিম উদ্দিন। আলোচনা করেন ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইরণ মোল্লা, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ সাব্বির মুন্সী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ ছায়েদ মিয়া, উপ সম্পাদক হুমায়ূন কবির, মোয়াজ্জেম হোসেন অবিদ ও মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
আলোচনায় বক্তাগণ বলেন, ইসলামী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় আল্লামা সুলতান যওক নদভী রহ. -এর ভূমিকা এদেশের ইসলামপন্থীগণ যুগ যুগ ধরে স্মরণ করবে। বক্তারা বলেন, শিক্ষা সংস্কার আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। বক্তাগণ বলেন, আল্লামা নদভী ইসলামী আন্দোলন বাংলাদেশের অকৃত্রিম শুভাকাক্সক্ষী ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বি তাঁর মেয়ের জামাতাকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। মৃত্যুর পূর্বে পীর সাহেব চরমোনাই রহ. -কে লিখিতভাবে খেলাফত প্রদানের মাধ্যমে তিনি চরমোনাইর মিশনের প্রতি আন্তরিকতার উদাহরণ রেখে গেছেন। এদিকে গতকাল বিকাল ৪টায় যুব আন্দোলনের সদর উপজেলা কমিটির সাথে জেলা কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভীত মজবুতির বিষয়ে পরিকল্পনা হয়।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah