নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আজ ১১ এপ্রিল শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে কুমারশীল মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফয্।
ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহথর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য ও সাবেক জিএস আরমান উদ্দীন পলাশ, জেলা নাগরিক জোটের সভাপতি এড. অধ্যাপক শেখ জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আলী মাউন পিয়াস, আইএবির অর্থ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইউনুছ আহমদ ছাতিয়ানী, যুব আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক এম আবু হানিফ নোমান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, নবীনগর উপজেলা সভাপতি মুনির হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজু, সদর উপজেলা সভাপতি হুমায়ুন কবির, সরাইল দক্ষিণ আহবায়ক রাসেল মিয়া, বিজয়নগর উপজেলার সভাপতি বিলাল হোসেন, কসবা উপজেলা সহ-সভাপতি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক সালাহউদ্দীন ইয়াকুবী, সরাইল উত্তর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রশিদ প্রমুখ।
বিক্ষোভ মিছিলে ইসরাইল বিরোধী স্লোগানে স্লোগানে শহর প্রকম্পিত হয়। মিছিল শেষে সমাবেশে ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করা হয়।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah