রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও সেবা মিলছে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   222 বার পঠিত

ঈদের ছুটিতেও সেবা মিলছে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

ঈদের ৯ দিনের ছুটিতেও বিরামহীনভাবে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র সেবা প্রদান করেছে। এই সময়ে পরিবার-পরিকল্পনা বিভাগের এ কেন্দ্রটিতে নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন ২১ প্রসূতি।

কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহনাজ পারভীন জানান, ঈদের সারাদিন এখানেই ছিলাম। দুটো ডেলিভারি হয়েছে। ডেলিভারিতেই ছিলো আমাদের ঈদ আনন্দ। ডাক্তার, ভিজিটর, এ্যাটেনডেন্ট নার্স সবাই ডিউটিতেই ছিলেন। ঈদের দিন বিকেলে নবীনগর থেকে আসা হালিমা (২২) নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এদিনেও তাৎক্ষণিক প্রসব সেবা পেয়ে অনেক খুশি হয় হালিমার পরিবার। তার স্বামী জনি রানা বলেন, ঈদের দিন আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে তাকে জেলা সদরে নিয়ে আসি এবং খুব টেনশনে ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ম্যাটারনিটিতে এসে নরমাল ডেলিভারি সেবা পেয়ে অভিভূত হই। মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে ঈদের ছুটিতে শুক্রবার পর্যন্ত ২১ জন প্রসূতির ডেলিভারি হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আরো ২০টি ডেলিভারি হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক চিকিৎসক শিরিন সুলতানা বলেন, ছুটি আমাদের কপালে নেই। ডাক্তার, ভিজিটর, এ্যাটেনডেন্ট নার্স সবাই ডিউটিতেই সময় পার করেছি। মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু রয়েছে ঈদের ছুটিতেও। আমাদের একজন ভিজিটর নাইট ডিউটি করে আবার সকালে ডিউটি করেছেন। আবার জরুরি সেবা হিসেবে মানবিক কারণে একই ভিজিটর বিকেলেও ডিউটি করছে। এক ঘণ্টার জন্যেও আমাদের সেবা কার্যক্রম বন্ধ হয়নি ঈদের এই লম্বা ছুটিতে। এখান থেকে সেবা প্রত্যাশীরা নিয়মিত গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা ও নবজাতকের সেবা পাচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া